ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

মরদেহ পাঠানোর সময় মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে, তারা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ৪ মে জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে আনা হয়।

এদিকে, নিহত দুই শিক্ষার্থীর স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে গত ৫ মে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। চিঠিতে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

1

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

2

জেট ফুয়েলের দাম কমলো

3

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

4

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

5

১ জুলাই থেকে নবম পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

6

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

7

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

8

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

9

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

10

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

11

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

12

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

13

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

14

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

15

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

16

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

17

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

18

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

19

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

20