ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণের প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনের দায়িত্বে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানও গ্রাহক পর্যায়ে মূল্য সমন্বয়ের আবেদন করেছে।

প্রস্তাব জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বিইআরসি জানিয়েছে, প্রস্তাবগুলো যাচাই-বাছাই করতে একটি কারিগরি কমিটি কাজ করছে। আগামী ২০ ও ২১ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। সেখানে অংশীজনদের মতামত নেওয়ার পর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

পিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কয়েকটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। ইউনিটপ্রতি ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর বিষয়টি আলোচনায় আছে।

বর্তমানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৮ টাকা ৯৫ পয়সা এবং পাইকারি মূল্য ৭ টাকা ৪ পয়সা। অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ ইউনিটপ্রতি অতিরিক্ত ১৬ পয়সা সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ডলারের উচ্চ মূল্য, এলএনজি ও কয়লা আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কারণেই মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে ভোক্তা অধিকার সংগঠনগুলো বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধির উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাধারণ মানুষ অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে জ্বালানি লোডিংয়ের ঐতিহাসিক যাত্রা শুরু

1

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

2

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

3

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

4

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

5

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

6

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

7

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

8

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

9

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

10

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

11

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

12

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

13

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

14

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর

15

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

16

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

17

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

18

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

19

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

20