ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

বাংলাদেশ বার কাউন্সিল-এ আইনজীবী সনদ অর্জনের লিখিত পরীক্ষা সংক্রান্ত রিভিউ ফল বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেও দ্বিতীয় রিভিউয়ে বাদ পড়া পরীক্ষার্থীদের সরাসরি আইনজীবী তালিকাভুক্তির ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত এই সিদ্ধান্ত দেন।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

এর আগে, লিখিত পরীক্ষার রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৬৩২ জন পরীক্ষার্থী রিট আবেদন করেন। উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল ২৪ নভেম্বর বাতিল করে প্রতিটি প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল।

পরবর্তীতে দ্বিতীয় রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হয় এবং উত্তীর্ণদের ভাইভা পরীক্ষা নেওয়া হয়। তবে আদালতের এ রায়ের ফলে প্রথম রিভিউয়ে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয় রিভিউয়ে বাদ পড়া পরীক্ষার্থীরাও এখন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

আইনজীবী সনদ প্রাপ্তির প্রক্রিয়ায় এই রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

1

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

2

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

3

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

4

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

5

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

6

বাগদান সারলেন শেখ সাদী

7

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

8

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

9

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

10

বিশ্বকাপের ইতিহাসে আরও রেকর্ড মেসির

11

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

12

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

13

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

14

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

15

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

16

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

17

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

18

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

19

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

20