ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যেই পুরো কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি আওতাধীন এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে পশুর হাট ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ডিএনসিসির বিদ্যমান সক্ষমতা ও প্রস্তুতির কারণে নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সভায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণে এবার ৭৫২টি পরিবহন ব্যবহার করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলতে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

1

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

2

কম খেলেও ওজন বাড়ে কেন

3

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

4

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

6

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

7

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

8

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

9

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ

11

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

12

মেসি এত ভালো খেলে কেন, প্রশ্ন ব্রাজিল সমর্থক বুবলীর

13

পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ গোলে ড্র

14

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

15

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

16

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

17

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

18

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

19

মেসির বোঝা কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে ৩ বদল

20