অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দর ত্বকের জন্য জানুন গোপন রহস্য

ছবি: সংগৃহীত



যদি বাহ্যিক যত্নে সময় ব্যয় করা সম্ভব না হয়, তাহলে চেষ্টা করুন ত্বক যেন ভেতর থেকে উজ্জ্বলতা ছড়ায়, সে ব্যবস্থা নেওয়ার। আর এ জন্য দরকার সঠিক খাবার। রোজকার খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা জরুরি, যেগুলো ত্বককে সুস্থ, সুন্দর ও জেল্লাদার রাখতে সাহায্য করে।

যেসব খাবার খেলে ত্বক ভালো থাকে—

শসা

শসায় প্রায় ৯৫ শতাংশ পানি থাকে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় শসার সালাদ বা জুস রাখুন। এতে রয়েছে কিউকারবিটাসিন, ভিটেক্সিন, ওরিয়েন্টিন এবং এপিজেনিনের মতো জৈব সক্রিয় যৌগ, যা ত্বককে আর্দ্র রাখতে সহায়তা করে।

লেবু

লেবু ত্বক উজ্জ্বল করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। সালাদ, ডাল বা যেকোনো সবজির ওপর লেবুর রস ছড়িয়ে খেতে পারেন। যাঁদের ত্বকে ব্রণ আছে, তাঁরা নিয়মিত সকালে লেবু-মধুর পানি পান করলে উপকার পেতে পারেন।

কাঁচা হলুদ

হলুদ ত্বকের ব্রণ ও দাগ দূর করে ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে সাহায্য করে। প্রতিদিনের রান্নায় তো হলুদ ব্যবহার করাই হয়, চাইলে রোজ এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া যেতে পারে। আবার, রাতে ঘুমানোর আগে দুধে অল্প কাঁচা হলুদের রস মিশিয়ে পান করলেও উপকার মেলে।

গ্রিন টি

নিয়মিত গ্রিন টি পান করলে ত্বক সতেজ ও উজ্জ্বল থাকে। চা পানের পর পরিত্যক্ত পাতা ঠান্ডা করে চোখের নিচে ব্যবহার করলে চোখের ফোলাভাব ও কালচে দাগ হ্রাস পেতে পারে।

পেঁপে

পেঁপেতে পানির পরিমাণ বেশি, পাশাপাশি এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন A, C, ফোলেট, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। নিস্তেজ ত্বককে প্রাণবন্ত করতে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত পেঁপে খাওয়া উচিত।

বিভিন্ন ধরনের বাদাম ও বীজ

কাঠবাদাম, চীনাবাদাম ও কাজুবাদাম রান্না বা সালাদে ব্যবহার করা যায়, আবার হালকা নাশতা হিসেবেও খাওয়া যায়। এ ছাড়া চিয়া সিড, তিসি, কুমড়ার বীজের মতো বিভিন্ন বীজ খাদ্যতালিকায় রাখলে ত্বক সুন্দর থাকে। এসব উপাদানে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ‘ই’, যা দূষণ ও ধুলোবালিজনিত ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে এবং উজ্জ্বলতা বাড়ায়।

পালংশাক

ভিটামিন C সমৃদ্ধ পালংশাক ত্বকের যত্নে অত্যন্ত কার্যকর। এটি ত্বকের কোষে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার

ত্বককে জীবাণু ও ক্ষতিকর রাসায়নিক উপাদানের হাত থেকে রক্ষা করে ভিটামিন D। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও এর ভূমিকা রয়েছে। প্রতিদিন খাদ্যতালিকায় ভিটামিন D সমৃদ্ধ কোনো না কোনো খাবার রাখুন। যেমন: মাখন, চিজ, মাছ, ডিম ও মাছের লিভারের তেল।

ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল

ত্বকের জন্য ভিটামিন C অত্যন্ত উপকারী। কমলা, আপেল, তরমুজ ও স্ট্রবেরির মতো ফল শরীরকে হাইড্রেটেড রাখে, ত্বককে কোমল ও সতেজ করে। এ ধরনের ফলে থাকে আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং উজ্জ্বলতা বাড়ায়।

পর্যাপ্ত পানি পান

প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিশূন্যতা হলে ত্বক মসৃণতা হারায় এবং অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, যা ত্বকের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী নুসরাতের মনোনয়নপত্র বাছাই ২ মে

1

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

2

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

3

পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া চালাল বেলারুশ

4

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

5

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

6

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

7

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

8

ভেনেজুয়েলা ভূমিকম্পে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

9

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

10

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

11

লাল কার্ড বিতর্কে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা কোচ

12

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

13

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

14

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহাল থাকবে, বললেন ট্রাম্প

15

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

16

বিশ্বকাপের আগে ইরানের অভিযোগ, স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট

17

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

18

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

19

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

20