অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


 
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি উন্মুক্ত করতে ইরানের সঙ্গে আগামী এক-দুই দিনের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছানো যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। 

তার মতে, এমন চুক্তি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কমার সম্ভাবনা রয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আজ কিংবা আগামীকালের (বুধ বা বৃহস্পতিবার) মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং চলমান উত্তেজনা প্রশমনে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।

সম্ভাব্য চুক্তির আওতায় ইরানকে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের অনুমতি দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চুক্তি হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করবে।

বেসেন্ট আরও জানান, গত কয়েক দিনে সেখানে কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করতে শুরু করেছে।

বর্তমানে শত শত জাহাজ চলাচলের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পরিস্থিতি এখনও কিছুটা অনিশ্চিত।

তবে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাই আমি আশা করছি, জ্বালানি পণ্যের দাম আবারও কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

সূত্র: আল জাজিরা 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

1

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

2

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

3

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

6

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

7

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের আগে শক্তির বার্তা আলজেরিয

8

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

9

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

10

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

11

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

12

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

13

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

14

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

15

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

16

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

17

গ্রুপ পর্বের সেরা একাদশে মেসিসহ কারা আছেন? দেখে নিন

18

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকার

19

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

20