অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত



 হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই সাময়িকভাবে মার্কিন সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অগ্রগতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ায় ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালি দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করছিল যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, চূড়ান্ত চুক্তি সম্পন্ন ও স্বাক্ষরের সম্ভাবনা যাচাই করতে আমরা অল্প সময়ের জন্য এই কার্যক্রম বন্ধ রাখছি, যদিও অবরোধ বহাল থাকবে।

এই ঘোষণার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা হরমুজে ইরানের বেশ কয়েকটি নৌকা ধ্বংস করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালির নতুন মানচিত্র প্রকাশ করে জাহাজগুলোকে নির্ধারিত পথ মেনে চলার নির্দেশ দিয়েছে। অন্যথায় ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের আক্রমণাত্মক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করেছে এবং এখন ‘আগে গুলি না চালালে গুলি চালানো হবে না’ নীতিতে রয়েছে। তবে হরমুজ নিয়ন্ত্রণের চেষ্টার জন্য ইরানকে ‘মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেন তিনি।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই প্রণালি দিয়ে হয়। ইরানের নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। তেলের দাম বৃদ্ধি, সার সরবরাহে সংকট এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

1

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

2

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

3

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

4

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

5

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরদার

6

মেসি সবার হ্যাটট্রিকের পর প্রশংসায় ব্রাজিল সমর্থক তারকারা

7

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

8

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

9

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

10

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

11

খেলাধুলার সঙ্গে লেখাপড়ায়ও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

12

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা, ভিসি অবাঞ্ছিত

13

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

14

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

15

ভুলের জন্য ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো,বহাল থাকছে ফিফা সভাপতি প

16

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

17

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

18

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

19

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

20