অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের পর এবার আরও এক দেশে জেন-জি ঝড়

ছবি: সংগৃহীত

পেরুতেও হানা দিয়েছে জেন-জি ঝড়। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের মঞ্চায়ন হয়।

গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে।

পুলিশি বাধার মধ্যেও পাঁচ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার। সেলেন আমাসিফুয়েন নামে এক বিক্ষোভকারী বলেন, বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

বিক্ষোভের এক পর্যায়ে জেন-জিরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং এক ক্যামেরাম্যান আইনশৃঙ্খলা বাহিনীর প্যালেটের আঘাতে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পেরুতে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ বেড়ে যাওয়ায় দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছরই তার মেয়াদ শেষ হবে। কিন্তু এর আগেই জেন-জি বিক্ষোভ ফুঁসে উঠল পেরুতে।  

বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, পেরুর সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখে অনেক নাগরিক। চলতি সপ্তাহে দেশটির আইনসভা একটি আইন পাস করেছে যেখানে তরুণদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ, অনেক তরুণই এখনও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

1

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

2

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

3

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

4

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

5

নতুন বাসভাড়া কার্যকর

6

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু ও রহস্যময় চিরকুট উদ্ধার

7

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

8

শিক্ষা ক্যালেন্ডারে বড় পরিবর্তন: ডিসেম্বরেই এসএসসি ও এইচএসসি

9

ঈদুল আজহা উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

10

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

11

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

12

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

13

ফ্রান্সের আকাশে ‘অগ্নি মেঘ’, স্পেনে স্মরণকালের ভয়াবহ দাবানল

14

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

15

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

16

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

17

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

18

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

19

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

20