অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

ছবি: সংগৃহীত



ইরানের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়েছে। তবে ইরানকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বুধবার (২৯ এপ্রিল)যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল-জাজিরা লাইভ আপডেটে এ তথ্য জানায়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রশ্ন হলো, তারা (ইরান) যথেষ্ট অগ্রসর হবে কি না। তাদের পারমাণবিক অস্ত্র থাকবে না, এ বিষয়ে একমত না হলে কখনোই কোনো চুক্তি হবে না।
ট্রাম্প আরও বলেন, ইরানকে হার মানতে হবে। তাদের শুধু এটুকুই করতে হবে, শুধু বলতে হবে—‘আমরা আত্মসমর্পণ করলাম’।

এর আগে ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান একটি নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেন, ‘বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ কিছুটা বেশি কার্যকর। তারা (ইরান) বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে ও সামনে তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হবে।’ তিনি পুনরুল্লেখ করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

চলতি সপ্তাহে ইরান যুদ্ধ শেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তেহরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল, পারমাণবিক সংক্রান্ত আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে।

ওয়াশিংটন এই শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় শান্তি প্রক্রিয়া আবারও থমকে গেল।

বর্তমানে মার্কিন সামরিক অবরোধের কারণে ইরানের অর্থনীতি ও রসদ সরবরাহ ব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে, এই ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের মাধ্যমেই তেহরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তিতে বাধ্য করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

1

ওমান উপকূলে যাত্রীবাহী নৌকায় গুলিবর্ষণ

2

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

3

৫ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

4

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

5

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

6

ইসলামী ব্যাংকের আমানত নিয়ে উদ্বেগের কিছু নেই: গভর্নর

7

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

8

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

9

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

10

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

11

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

12

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

13

কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক আর নেই

14

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

15

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া ও ইসলামিক আমল

16

নতুন তৃণমূলে যাচ্ছেন না দেব, থাকছেন মমতার সাথেই

17

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

18

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

19

টানা ব্যর্থতায় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা,

20