ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭ জন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিতভাবে হামজনিত কারণে মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন এবং মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে। এছাড়া ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৫৩৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চলতি সময়সীমায় মোট সন্দেহজনক রোগীর সংখ্যা পৌঁছেছে ৮০ হাজারেরও বেশি। এর মধ্যে ৬৫ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬১ হাজার ২৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো জরুরি। না হলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

বর্তমানে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

1

বসতি স্থাপন ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপের নতুন চাপ

2

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

3

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

4

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

5

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

6

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

7

প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কানাডা

8

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

9

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

10

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

11

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

12

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

13

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

14

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

15

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

16

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

17

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

18

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

19

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

20