ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও আলোচনায় এসেছেন তার সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকা এই নায়িকা এবার নজর কেড়েছেন বিয়ের সাজে প্রকাশ করা নতুন কিছু ছবির মাধ্যমে।


শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বিয়ের সাজে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে অপু লিখেছেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।” তার এই কথাগুলোও নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

প্রকাশিত ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ স্পষ্ট। গলা, কান ও হাতে মানানসই গয়নায় সাজিয়ে নিজেকে একেবারে বিয়ের আদলে উপস্থাপন করেছেন তিনি, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এই পোস্টে ভক্তদের কাছ থেকে প্রশংসা যেমন এসেছে, তেমনি সমালোচনাও দেখা গেছে। অনেকেই তার লুক ও স্টাইলের প্রশংসা করলেও কেউ কেউ সাম্প্রতিক পারিবারিক প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি শবনম বুবলী তার ফেসবুক পোস্টে জানান, তার ও শাকিব খান এর সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। এর প্রেক্ষিতে অপু বিশ্বাসের ব্যক্তিজীবন এবং শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়েও নতুন করে আগ্রহ দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

1

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

2

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

3

কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ

4

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

5

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

6

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

7

মেসিকে নিয়ে কেন আনন্দিত ইয়ামাল

8

দেনার চাপের মধ্যেও বাড়ছে বিমানের বেতন-ভাতা

9

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

10

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

11

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

12

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

13

শনিবার থেকে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চালু

14

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

15

এবার মেসি ম্যাজিকে বশে এল ঘানার সেই তান্ত্রিক, ডাকলেন ‘ভাই’

16

একনজরে আর্জেন্টিনা-স্পেনের আগের ম্যাচগুলোর পারফরম্যান্স-পরি

17

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

18

ওষুধের বিজ্ঞাপনের ছয় হাজার কোটি টাকা ডাক্তারের পকেটে

19

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

20