অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই বিউটি রানী জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ছবি: সংগৃহীত



হালকা বাতাস। সেই বাতাসে আঁচল উড়িয়ে অল্প অল্প হাঁটছেন এক নারী। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। গানের তালে হাঁটার ভিডিও করে ভাইরাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

শিক্ষক বিউটি রাণী পালের পাশাপাশি আরও তিন শিক্ষক শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

উল্লেখ্য, একটি ভিডিও ঘিরে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল আলোচনায় আসেন। গত ২৩ জুলাই তিনি ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় ট্রলের শিকার হন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। ভিডিওতে অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তুলে একটি পক্ষ। সচেতন মহল নামে ওই পক্ষ আলোচনার সূত্রপাত করলেও সারাদেশের শিক্ষক, লেখক, সাংবাদিকরা ওই শিক্ষকের পাশে দাঁড়ান।

এর প্রতিবাদে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিকমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শিক্ষক বিউটি রাণী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

1

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

2

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

3

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

4

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

5

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

6

শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

7

বিরোধীদের লক্ষ্য দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

8

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

9

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

10

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

11

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

12

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

13

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

14

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

15

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

16

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

17

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

18

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

19

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

20