ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী পাঁচ বছরে বাংলাদেশকে প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে এ তথ্য জানানো হয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দার মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষের মধ্যে উন্নয়ন সহযোগিতা, অবকাঠামো বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করেন এবং সাম্প্রতিক ১.৪ বিলিয়ন ডলারের চারটি ঋণ চুক্তির জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এডিবির সহায়তা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সংস্কার কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা এবং অবকাঠামো উন্নয়নে এডিবির অর্থায়ন দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা জানান, আঞ্চলিক সংযোগ, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নে আগামী পাঁচ বছরে প্রতি বছর প্রায় ১ বিলিয়ন ডলার করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থায়নের রূপরেখাও তুলে ধরা হয়।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার এবং পুঁজিবাজার সংস্কারে অতিরিক্ত কারিগরি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাতে ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন, নগর অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক গ্রোথ নেটওয়ার্ক এবং বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এডিবির পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস করল মার্কিন

1

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

2

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

3

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

4

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

5

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

6

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

7

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকো

8

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

9

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

10

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

11

যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হিজবুল্লাহর

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

14

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

15

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

16

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ইরানের আলোচনা

17

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

18

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

19

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

20