অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত



দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের শ্রেষ্ঠত্বের লড়াই দীর্ঘদিনের। তবে গত দুই দশকের বেশি সময়ের পরিসংখ্যান বলছে, বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠার ধারাবাহিকতায় ব্রাজিলকে স্পষ্টভাবে পিছনে ফেলেছে আর্জেন্টিনা।

২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সময়কে বিবেচনায় নিলে বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলিয়ে আর্জেন্টিনা খেলেছে মোট ৯টি ফাইনাল। অন্যদিকে একই সময়ে ব্রাজিলের ফাইনাল সংখ্যা মাত্র ৪টি। অর্থাৎ, এই সময়ে ব্রাজিলের তুলনায় দ্বিগুণেরও বেশি ফাইনাল খেলেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপে দু’দলের পার্থক্য আরও স্পষ্ট। গত ২৪ বছরে আর্জেন্টিনা খেলেছে তিনটি বিশ্বকাপের ফাইনাল। ২০১৪ সালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করলেও ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। এরপর ২০২৬ সালেও তারা আবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়।

অন্যদিকে ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল আর একবারও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। টুর্নামেন্টটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেরা সাফল্য বলতে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া।


কোপা আমেরিকাতেও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার উপস্থিতি ছিল নিয়মিত। ২০০৪, ২০০৭, ২০১৫, ২০১৬, ২০২১ ও ২০২৪ এই ছয় আসরে ফাইনাল খেলেছে তারা। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে শিরোপা জয়ের মাধ্যমে ট্রফিখরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২৪ সালেও শিরোপা ধরে রেখে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করে।


অন্যদিকে একই সময়ে ব্রাজিল কোপা আমেরিকার ফাইনালে উঠেছে মাত্র চারবার। ফলে বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলিয়ে গত ২৪ বছরে বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠার ধারাবাহিকতায় ব্রাজিলের তুলনায় অনেক বেশি সফল আর্জেন্টিনা।

পরিসংখ্যান আরও বলছে, শুধু সাম্প্রতিক এক দশকেই দু’দলের ব্যবধান সবচেয়ে বেশি বেড়েছে। শেষ ১২ বছরে আর্জেন্টিনা খেলেছে সাতটি বড় আন্তর্জাতিক ফাইনাল। এর মধ্যে রয়েছে তিনটি বিশ্বকাপ ও চারটি কোপা আমেরিকার ফাইনাল। একই সময়ে ব্রাজিলের ফাইনালে ওঠার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম, আর বিশ্বকাপে তারা একবারও শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে পারেনি।


ফলে সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক ফুটবলের সাফল্য বিচার করলে দেখা যায়, ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ হলেও ধারাবাহিক পারফরম্যান্সে ব্রাজিলকে স্পষ্টভাবে ছাড়িয়ে গেছে আর্জেন্টিনা। বিশেষ করে বড় টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ ফাইনালে নিয়মিত উপস্থিতিই দুই দলের সাম্প্রতিক সাফল্যের পার্থক্য সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ঠেকাতে কড়া হুঁশিয়ারি ইরানের

1

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

2

মরক্কো যেভাবে চাপে ফেলল ব্রাজিলকে

3

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

4

আমরা তোমার জাদুকরী খেলা খুব মিস করব: মেসির অবসরে এমবাপে

5

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

6

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

7

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

8

মেসিকে কখনও রাগানো যাবে না

9

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

10

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

11

ইরানকে কেউ আত্মসমর্পণ করাতে পারবে না : পেজেশকিয়ান

12

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

13

শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

14

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

15

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

16

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর প্রশিক্ষণ কেন্দ্রে আগু

17

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

18

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

19

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

20