অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

ছবি: সংগৃহীত



জর্ডানকে হারানোর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি পরের রাউন্ডের প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে সতর্কতাই অবলম্বন করলেন। কেপ ভার্দে গ্রুপ পর্বে তিনটি ড্র করে গ্রুপ এইচ-এ দ্বিতীয় হয়েছে। তারা স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের বিরুদ্ধে পয়েন্ট নিয়েছে।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিত হবে। সে ম্যাচের প্রতিপক্ষ নিয়ে স্কালোনি বলেছেন, ‘ওরা ভালো দল। তিনটি প্রতিপক্ষের জন্যই ওরা কঠিন হয়েছিল। ওরা শক্ত প্রতিদ্বন্দ্বী। ওরা আমাদের জন্যও কঠিন হবে। কারণ ওরা স্পেনের জন্যও কঠিন হয়েছিল, যারা অন্যতম ফেভারিট। উরুগুয়ে এবং সৌদি আরবের জন্যও হয়েছিল। এই বিশ্বকাপে আমরা যা দেখছি তাতে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা গতিসম্পন্ন, মানসম্পন্ন এবং ভালো দল।’

ম্যাচের সময় নিয়েও স্কালোনি বিরক্তি লুকাননি। আর্জেন্টিনার সময়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় খেলা হবে। তিনি বলেছেন, ‘আমরা খুব গরমের মধ্যে খেলব। এই সময়টা বোঝা কঠিন। তবে সবাই এভাবে খেলেছে, তাই অভিযোগ করা যায় না।’ 

জর্ডানের বিরুদ্ধে ম্যাচে স্কালোনি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। মাঝমাঠের খেলোয়াড় এক্সেকিয়েল পালাসিওসকে রাইট ব্যাক হিসেবে মাঠে নামানো নিয়ে কোচ বলেছেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প দরকার। নাহুয়েল মলিনা দীর্ঘ বিশ্রামের পর ফিরেছেন, তাই তাকে ঝুঁকিতে ফেলতে চাইনি। গঞ্জালো মন্তিয়েলকেও ঝুঁকিতে রাখতে চাই না। কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে সে কাজে লাগতে পারে। আজকের ম্যাচে কাউকে ঝুঁকিতে না ফেলে এই পজিশনে কে খেলতে পারে সেটা দেখার সুযোগ ছিল।’

সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন লিওনেল মেসি। তিনি বিশ্রামে ছিলেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রি-কিকে গোল করেছেন। স্কালোনি জানিয়েছেন, মেসি নিজেই চেয়েছিলেন বেঞ্চে থাকতে। তিনি চেয়েছিলেন দলের বাকিরা খেলার সুযোগ পাক।

কোচ বলেছেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে ছোট না করে বলছি, সে আরও রেকর্ড গড়তে পারত। কিন্তু সে চেয়েছে সতীর্থরা খেলুক এবং সামনের ম্যাচের জন্য নিজে প্রস্তুত থাকুক। এটা তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। কারণ যেগুলো নিয়ে সবাই কথা বলে, সে সেই সংখ্যাগুলো নিয়ে মাথা ঘামায় না। এটা বলে দেয় জাতীয় দল, দল এবং সতীর্থরা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমিও আপনাদের মতো: আর কোনো কথা নেই।’

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

1

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

2

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

3

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

4

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

5

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

6

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

7

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

8

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

9

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

10

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

11

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

12

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

13

মে মাসে কালবৈশাখী, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

14

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

15

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

16

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

17

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

18

এমবাপ্পে–হলান্ডকে পেছনে ফেলার দিনে বার্সার ৯১ বছর পুরোনো রেক

19

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

20