অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কারা হবে চ্যাম্পিয়ন? জানাল সুপারকম্পিউটার

ছবি: সংগৃহীত



 ফাইনালকে সামনে রেখে নতুন পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

২৫ হাজারবার ম্যাচের সম্ভাব্য ফল বিশ্লেষণ করে তাদের মডেল বলছে, আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে স্পেন। তবে ব্যবধান এতটাই কম যে শেষ পর্যন্ত যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে।

অপটার সুপারকম্পিউটারের হিসাবে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৯.৬ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।

২৫ হাজার সিমুলেশনের মধ্যে ৪৫ শতাংশ ক্ষেত্রে নির্ধারিত ৯০ মিনিটেই স্পেনকে জয়ী দেখিয়েছে সুপারকম্পিউটার। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়েছে, আর ২৬ শতাংশ ক্ষেত্রে ৯০ মিনিটেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

অপটার মতে, স্পেনের সমষ্টিগত ফুটবল এবং দুর্ভেদ্য রক্ষণই তাদের এগিয়ে রাখছে। এ বিষয়ে অপটা অ্যানালিস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, আর্জেন্টিনা বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচ জিতলেও তারা যে দুর্বলতা দেখিয়েছে, সেটিও স্পষ্ট। তাই অনেকের মতো অপটার সুপার কম্পিউটারও স্পেনকে এগিয়ে রাখছে। এর প্রধান কারণ, ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং প্রতিপক্ষের আক্রমণ নিষ্ক্রিয় করে দেওয়ার দক্ষতা। এই বিশ্বকাপে স্পেন প্রতি ম্যাচে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) প্রতিপক্ষকে দিয়েছে। এটি শুধু এই বিশ্বকাপেই নয়, ১৯৬৬ সালের পর থেকে যেকোনো বিশ্বকাপে যৌথভাবে সবচেয়ে কম। এর আগে ১৯৯০ বিশ্বকাপে উরুগুয়েও একই রেকর্ড গড়েছিল।

অপটা অ্যানালিস্ট লিখেছে, লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল এই ম্যাচের সবচেয়ে বড় গল্প হতে পারে। যদি দুজনই শুরু থেকে খেলেন, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দুই প্রতিপক্ষ দলের শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের বয়সের পার্থক্য হবে ২০ বছরের বেশি। মেসি অতীত, দুজনই বর্তমান, আর ইয়ামাল ভবিষ্যৎ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে বেশি লাল কার্ড দেখা বিশ্বকাপের সেই ম্যাচ

1

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

2

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

3

‘হুথিদের পরাস্ত করতে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব’

4

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

5

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

6

ধ্বংসস্তূপের নিচে ৯৭ বছরের এক নারী এবং তার ৪ ঘণ্টার 'যুদ্ধ'

7

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী, ১২ বছর পর জীবিত শনাক্ত সেই

8

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

9

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

10

উরুগুয়েকে বিদায় করে গ্রুপ সেরা হয়ে নকআউটে স্পেন

11

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

12

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

13

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

14

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

15

২০৯ রান দূরে মিরাজ

16

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

17

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

18

শিশু অপ্রতীমের নির্মম মৃত্যুতে শোবিজ তারকাদের আহাজারি

19

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

20