অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ : রোনালদো

ছবি: সংগৃহীত



ট্রফি ক্যাবিনেটে এত এত অর্জন, কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্রফিটাই ছোঁয়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। স্পেনের কাছে ১-০ গোলে হেরে পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গে আরও একবার অপূর্ণই থেকে গেল আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকার বিশ্বকাপ স্বপ্ন।


তবে বিশ্বমঞ্চের এই চরম ব্যর্থতা নিয়েও আক্ষেপে পুড়তে রাজি নন সিআরসেভেন। তিনি জানান, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জেতা ইউরো ট্রফিটি তার কাছে বিশ্বকাপের সমান।
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে নকআউট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচে নিজের ছায়া হয়েই ছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথমার্ধে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনকে পরীক্ষা নেওয়া একটি দুর্বল শট ছাড়া মাঠের বাকি সময় তাকে খুব একটা চেনা ছন্দে দেখা যায়নি।


ম্যাচের অন্তিম মুহূর্তে, অর্থাৎ স্টপেজ টাইমের প্রথম মিনিটে মিকেল মেরিনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বেজে যায় পর্তুগালের বিদায়ঘণ্টাও। এই ম্যাচের আগেই রোনালদো পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সাফল্যে মোড়ানো ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখতে না পারার বড় এক শূন্যতা সঙ্গী হলেও ম্যাচ শেষে মিক্সড জোনে বেশ সাবলীল ছিলেন রোনালদো। সেখানে সংবাদমাধ্যমের সামনে নিজের কন্টিনেন্টাল সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন হলো ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়।


ওই ট্রফিটি আমার কাছে বিশ্বকাপের মতোই সমান গুরুত্বপূর্ণ।’
প্রায় ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০১৬ সালের ইউরো কাপ ছাড়াও ২০১৯ এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছেন রোনালদো। তবে ক্লাব ফুটবলে রাজার মতো রাজত্ব করলেও বিশ্বকাপে তার সুখস্মৃতি নেই বললেই চলে। ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে খেলাই ছিল বিশ্বমঞ্চে তার সর্বোচ্চ দলগত অর্জন। এরপর আর কখনো শেষ চারে পা রাখতে পারেনি পর্তুগিজরা।


বিশ্বকাপে আরও একটি ব্যর্থ মিশন শেষে তাই দেশের হয়ে জেতা অন্য ট্রফিগুলোর ওপরই জোর দিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক কিংবদন্তি। তিনি বলেন, ‘আগামীকাল আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব। কারণ আমি নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্তিয়ানোর অভিষেকের আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি।’

স্পেনের বিপক্ষে ম্যাচটিই পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ কি না, এমন প্রশ্নে অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে রোনালদো বলেন, ‘আমি আবেগের বশবর্তী হয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিই না। আমি খেলা চালিয়ে যাব কি না, তা এই মুহূর্তে মোটেও গুরুত্বপূর্ণ নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

1

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

2

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

3

মেসিকে লাল-হলুদ কার্ড উপহার রেফারির, স্মারক দিলেন বেনিনের ফু

4

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

5

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জ

6

রাজধানীর শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার

7

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

8

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

9

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

10

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

11

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

12

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

13

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

14

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

15

আছিয়া-রামিসা হত্যা মামলার শুনানি দ্রুত চাইলেন অ্যাটর্নি জেনা

16

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

17

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

18

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

19

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

20