ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলেও এখনই স্বস্তিতে নেই অস্ট্রিয়া। কারণ পরবর্তী ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তাই জর্ডানের বিপক্ষে জয়ের আনন্দ শেষ না হতেই পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।

গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সোমবার ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ ফর্মে রয়েছে আর্জেন্টিনা।

অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রিয়া। তবে ম্যাচটি তাদের জন্য সহজ ছিল না। দ্বিতীয়ার্ধে একটি আত্মঘাতী গোল এবং শেষ দিকে মার্কো আরনাউটোভিচের পেনাল্টিতে জয় নিশ্চিত করতে হয় ইউরোপের দলটিকে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ যে সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ হবে, তা ভালোভাবেই জানেন রাংনিক। তিনি বলেন, আর্জেন্টিনা বল দখল ও আক্রমণ গঠনে বিশ্বের অন্যতম শক্তিশালী দল।

তিনি আরও বলেন, “আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের বল নিয়ন্ত্রণ। তারা চিরায়ত পজেশন-ভিত্তিক ফুটবল খেলে। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ভীষণ কঠিন হবে।”

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলছে অস্ট্রিয়া। পাশাপাশি ১৯৮২ সালের পর নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে দলটি। তবে সেই লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের ভিড়ে বিশ্বকাপে নজর কাড়বেন ৮ ‘বয়স্ক’ ফুটবলার

1

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

2

ইরানে শান্তিচুক্তি বিরোধী বিক্ষোভ, আরাগচির বিরুদ্ধে স্লোগান

3

মিরপুর হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

4

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

5

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

6

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

7

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

8

মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে ৩ টুকরো হলো যে ৩ কারণে

9

নেইমারকে নিয়ে ভাইরাল ‘রাগ করলা’ ট্রেন্ডে মেতেছে ফিফা

10

আর্জেন্টিনার হয়ে শেষ দিনটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দি

11

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্

12

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

13

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে

14

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

15

ইরান প্রতিশ্রুতি রক্ষা করবে, নয়তো ট্রাম্পের হাতে বিকল্প রয়

16

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

17

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

18

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

19

হোয়াইট হাউসের কাছে পুলিশের গুলিতে আহত ২

20