অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

ছবি: সংগৃহীত



 ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর থেকেই লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ভক্তদের মনে একটাই প্রশ্ন— কবে নাগাদ জাতীয় দল থেকে পাকাপাকিভাবে বিদায় নেবেন তিনি?

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটিই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল কি না—তা নিয়ে গুঞ্জন চললেও, তিনি নিজে এখনো এ বিষয়ে মুখ খোলেননি। শিরোপা নির্ধারণী মাচের পর তিনি মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও অবসরের প্রসঙ্গ তোলেননি, কেবল হারের হতাশা প্রকাশ করেছেন।

অনেকের দাবি, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তবে টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ঘনিষ্ঠ মহলে এমন কোনো কথা বলেননি যে বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেবেন। তাই এই ফাইনালটিই তার শেষ ম্যাচ—এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। আগামী সেপ্টেম্বর মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, সেই বিরতির সময়ই মেসির ভবিষ্যৎ পরিকল্পনা বা আনুষ্ঠানিকভাবে বিদায়ের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপ্পের
এদিকে, আর্জেন্টিনার মাটিতে স্পেনের বিপক্ষে একটি বিশেষ ম্যাচ আয়োজনের মাধ্যমে মেসিকে জমকালো বিদায় সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত জোয়াকিন মারিয়া ডি আরিস্তেগি। আর্জেন্টিনার রেডিও মিত্রে–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রস্তাব দেন। 

যদিও টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিশ্বকাপ হারের হতাশা কাটিয়ে ঠান্ডা মাথায় এবং নিজের শারীরিক ফিটনেস বিবেচনা করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

1

এনজো ফার্নান্দেজকে টানতে ২ হাজার কোটির প্রস্তাব ম্যানসিটির

2

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি

3

বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

4

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

5

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

6

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

7

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

8

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

9

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

10

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

11

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

12

এমবাপ্পের হ্যাটট্রিক দেখে মরিনিও বললেন, ‘অবিশ্বাস্য’

13

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

14

মেসির সঙ্গে কাঁদলেন স্কালোনিও

15

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

16

সোশ্যাল মিডিয়া যেভাবে স্পেনে অভিবাসী সংকট তৈরি করল

17

মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয় : ইমরান খান

18

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

19

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

20