অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কোয়ার্টার পরিদর্শনে প্রধানমন্ত্রী, অসন্তোষ পরিচ্ছন্নতা নিয়ে

রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টায় তিনি মোট ১৩টি স্থান ঘুরে দেখেন। এ সময় মিরপুর-১০ নম্বর এলাকায় হকারমুক্ত ফুটপাতের অবস্থাও পর্যবেক্ষণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

দিনের কর্মসূচির শুরুতে প্রধানমন্ত্রী উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। এরপর রাজউক উত্তরা মডেল কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

পরবর্তী সময়ে তিনি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এবং সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন। পরে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজেও যান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিচ্ছন্নতা উন্নয়নে সময়সীমা

উপপ্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, পরিদর্শনের সময় কয়েকটি স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময় দেন তিনি।

এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন প্রধানমন্ত্রী।

চিকিৎসকের কক্ষে ধূমপান, সাময়িক বরখাস্ত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন তিনি। একই সঙ্গে কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডা. রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

মিরপুরে হকারমুক্ত ফুটপাত পরিদর্শন

হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মিরপুর-১০ নম্বর এলাকায় হকারমুক্ত ফুটপাতের অবস্থাও সরেজমিনে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

আকস্মিক এই পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। নাগরিক সেবার মান উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

1

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

2

আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ

3

আসামে অবতরণের সময় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত

4

ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

5

উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক ডেভিস

6

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

7

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

8

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

9

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

10

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

11

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

12

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

13

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

14

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

15

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

16

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

17

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

18

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

19

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

20