সরকার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে । বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।...…
প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে তিনি বলেছেন, সাধারণ মানুষ যেন সরকারি দপ্তরে দ্রুত, সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।...…
দেশের ১৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।...…
সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুমৃত্যের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটি হামকে মহামারি ঘোষণা, জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছে।...…
নাফ নদী ও বঙ্গোপসাগরঘেঁষা টেকনাফ-উখিয়ায় জেলে ও মাঝিদের একটি অংশ কীভাবে ভয়ংকর মানবপাচার ও অপহরণ চক্রে জড়িয়ে পড়েছে, সেই ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে অনুসন্ধানে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার, অপহরণ, মুক্তিপণ এবং ট্রলারডুবির পেছনে সক্রিয় সংঘবদ্ধ সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য মিলেছে।...…