অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যু/দ/ণ্ড, রাষ্ট্রদূতকে তলব

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ে তাকে তলব করে দুই প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানতে এর আগে সৌদি আরবকে চিঠিও পাঠিয়েছিল বাংলাদেশ।

মৃত্যুদণ্ডের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ

এর আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার তখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি। এ বিষয়ে তথ্য জানতে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া বার্তায় জানানো হয়েছিল, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে দুই বাংলাদেশি ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের অপরাধকে গুরুতর হিসেবে বিবেচনা করা হয় এবং সে অনুযায়ী দেশটির আদালত ব্যবস্থা নিয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মরদেহ ফেরত আনার বিষয়ে তথ্য চায় সরকার

সৌদি আরবের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত বিষয় এবং দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য একটি বড় শিক্ষা হিসেবেও উল্লেখ করেন।

নিহত দুই বাংলাদেশি নজরুল ও সুইটি

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করে। নিহত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ঘটনার বিস্তারিত তথ্য এবং মরদেহ দেশে ফেরত আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

1

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

4

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

5

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

6

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

7

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

8

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

9

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করলো নরওয়

10

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

11

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

12

পবিত্র হজ আজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

13

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

14

আস্থা ভোটে টিকে গেলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

15

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

16

না ফেরার দেশে চলে গেলেন মেসির বাবা

17

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

18

সয়াবিন তেলের দাম বাড়ল

19

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

20