অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত বাংলাদেশের

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। দেশটির এই আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিস্তা প্রকল্পের পাশাপাশি পানিসম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ও রোহিঙ্গা সংকট নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতার সম্ভাবনা

বৈঠকে নেদারল্যান্ডসের পক্ষ থেকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং এ-সংক্রান্ত জ্ঞান ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আগ্রহ জানানো হয়। বাংলাদেশ এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

নেদারল্যান্ডসের মন্ত্রী বলেন, বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার উপযুক্ত সময় এখন। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। তাই অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার প্রতিও বিশেষ আগ্রহ প্রকাশ করেন তিনি।

নেদারল্যান্ডসের মন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

মুক্ত বাণিজ্য ও ইইউর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্ত বাণিজ্যের বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।

ইইউর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।

নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিতে সহযোগিতা

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান নেদারল্যান্ডসের মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক পরিকল্পনার প্রশংসা করেন তিনি।

বৈঠকে কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। নেদারল্যান্ডস বাংলাদেশকে এ খাতে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ জানায়, এ সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার প্রসঙ্গ

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তাঁর সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান দেশটির মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার নতুন পে স্কেলে একাধিক দুঃসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা

1

সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন

2

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

3

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

4

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

5

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

6

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে কিম

9

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

10

চকবাজারে আগুন: ২৪ ঘণ্টা পরও নিভেনি আগুন, পুড়েছে গুদামের মালা

11

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

12

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

13

মেসিকে নয়, বিশ্বকাপ ট্রফিকেই টার্গেট করলেন এমবাপ্পে

14

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

15

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

16

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

17

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

18

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

19

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

20