অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এসিতে বিস্ফোরণ এড়াতে যে বিষয়গুলো নিয়ে সাবধান হবেন

ছবি: সংগৃহীত


সময়ের সঙ্গে এসির ব্যবহার বেড়েই চলেছে। তবে আমরা অনেকেই এসি ব্যবহারে সচেতন না আর সে কারণেই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।  

এসিতে আগুন লাগার পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন নিয়মিত সার্ভিস না করানো, ভেতরের ময়লা জমা, বা বৈদ্যুতিক শর্ট সার্কিট। কিন্তু এমন বড় দুর্ঘটনার আগেই বেশ কিছু সতর্কবার্তা দেখা দেয়, যেগুলো অনেকেই অজান্তেই উপেক্ষা করেন। ফলাফল হতে পারে বড় ধরনের ক্ষতি। বাড়িতে এসি থাকলে নিচের পাঁচটি সংকেত কখনোই হেলাফেলা করবেন না।


১. অস্বাভাবিক শব্দ 

এসি থেকে যদি হঠাৎ অচেনা শব্দ আসে, বুঝতে হবে ভেতরে কোনো সমস্যা তৈরি হচ্ছে। স্বাভাবিক সাউন্ডের পরিবর্তন দেখলেই তৎক্ষণাৎ পেশাদার টেকনিশিয়ানকে ডেকে চেক করান।

২. বাতাসের প্রবাহে ব্যাঘাত

এসি চালু থাকা অবস্থায় যদি মাঝে মাঝে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়, সেটিও বিপদের লক্ষণ। ফ্যান বা ভেতরের কোনো অংশ বিকল হলে এমনটা হতে পারে। তাড়াতাড়ি মেরামত না করালে শর্ট সার্কিটের ঝুঁকি বাড়ে।

৩. ঠান্ডা করার ক্ষমতায় ওঠানামা

কখনো বেশি ঠান্ডা, কখনো কম এমন অনিয়মিত কুলিং এসির কম্প্রেসার বা অন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সমস্যার ইঙ্গিত। এতে কম্প্রেসার অস্বাভাবিক চাপের মধ্যে পড়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়।

৪. এসির গায়ে অতিরিক্ত তাপ

দীর্ঘক্ষণ চালু রাখলে যদি এসির গা স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যায়, বুঝবেন ভেতরের গরম বাতাস ঠিকমতো বেরোচ্ছে না। ভেন্টিলেশনে ত্রুটি বা অন্য কোনো ত্রুটির কারণে এমনটা হতে পারে। দ্রুত মেরামত না করালে বড় বিপদ ঘটতে পারে।

৫. রিমোটের মোড কাজ না করা

কুল, ড্রাই, ফ্যান বা এনার্জি-সেভিং কোনো মোড যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে বুঝতে হবে এসির সেন্সরে সমস্যা হয়েছে। সব মোড অকেজো হলে দেরি না করে টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন।

এই লক্ষণগুলোর যেকোনো একটি দেখলেই দ্রুত ব্যবস্থা নিন। ছোট্ট অবহেলাই আপনার বাড়ির এসিকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: ইন্ডিয়া টিভি  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

4

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

5

সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

6

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

7

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

8

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

9

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

10

মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

11

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

12

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

13

কম খেলেও ওজন বাড়ে কেন

14

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

15

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

16

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

17

৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

18

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

19

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

20