ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালী |সংগৃহীত

হরমুজ প্রণালীকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির দাবি, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ বা আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করেছিল।

সেন্টকমের দাবি, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মার্কিন বাহিনী সেগুলো শনাক্ত করে প্রতিহত করেছে। এর ফলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়।

একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি এবং এটি বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

তবে যুক্তরাষ্ট্রের এ দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের প্রত্যাবর্তনে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

1

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

2

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

3

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

4

মেসির প্রতি ভালোবাসা প্রকাশে পরীমণির বিশেষ ভিডিও

5

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

6

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় দর

7

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বক

8

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

9

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

10

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

11

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

12

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

13

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

14

ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব দেশপ্রেমহ

15

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

16

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

17

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

18

১২ বছর পর নকআউটে জার্মানি

19

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

20