ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

পরিবারের সদস্যদের সাথে তিন বোন |ভিডিও থেকে নেয়া ছবি

মিসরের এক মধ্যবিত্ত পরিবারের তিন বোনের বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। লটারিতে একইসঙ্গে নির্বাচিত হওয়ায় তারা একসাথে পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন। ঘটনাটি পরিবারটির জন্য আনন্দ ও আবেগের এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।

আরবি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিসরীয় নারী সিমা আওজ জানান, তিনি নিজের পাশাপাশি তার দুই বোনের জন্যও হজের আবেদন করেছিলেন। তাদের সবারই ইচ্ছা ছিল একসাথে হজ পালন করার। তবে একইসঙ্গে তিনজনের আবেদন গৃহীত হবে, এমনটা তারা কখনো কল্পনাও করেননি।

সিমা বলেন, আবেদন করার পর তারা আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিন বোন একসাথে হজে যেতে পারেন। কারণ একা সফর নিয়ে তার মনে কিছুটা ভয় ও দ্বিধা কাজ করছিল। পরে যখন লটারির ফলাফলে তিনজনের নাম একসঙ্গে আসে, তখন তাদের আনন্দের সীমা ছিল না।

তিনি আরও জানান, তার স্বামী দুই বছর আগে হজ পালন করেছেন এবং এরপর থেকেই তাকে হজে যাওয়ার জন্য উৎসাহ দিয়ে আসছিলেন। পরিবারের সবাই চাইছিলেন, সুস্থ অবস্থায় যেন তিনি এই পবিত্র ইবাদত আদায় করতে পারেন।

অন্যদিকে সিমার বোন হালাহ আওজ বলেন, ছোট বোন তাদের নাম লটারিতে অন্তর্ভুক্ত করলেও তারা কেউ ভাবেননি যে, একসাথে তিনজনই নির্বাচিত হবেন। তাদের ভাষায়, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও জীবনের সবচেয়ে বড় পাওয়া।

তিন বোন এখন জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ধর্মীয় সফরের প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকের প্রশংসা ও আবেগের কারণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

1

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

2

পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা

3

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

4

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

5

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

6

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

7

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

8

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

9

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে? এআই যা জানাল

10

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

11

বিএসএফের ধারাবাহিক আইন লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ

12

মায়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনে কাঁদলেন ভোজিনিয়া

13

টাকা-ক্ষমতার কাছে ন্যায়বিচার অসহায়: তামিমার সাবেক স্বামী

14

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

17

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

18

সয়াবিন তেলের দাম বাড়ল

19

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

20