ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। ভোট শুরুর আগে ভোর ৫টা থেকে ‘মক পোলিং’ অনুষ্ঠিত হয়, যেখানে ভোটযন্ত্র সঠিকভাবে কাজ করছে কিনা তা প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষা করা হয়।

এই দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। এর আগে প্রথম দফায় ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট হয়েছিল। সব মিলিয়ে ২৯৪টি আসনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত লড়াই দেখা যাচ্ছে কলকাতার ভবানীপুর কেন্দ্রে। এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরকে মমতা ব্যানার্জির ‘ঘরের মাঠ’ হিসেবে ধরা হলেও এবারের লড়াইয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।

উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে এই দুই নেতার মুখোমুখি লড়াই হয়েছিল, যেখানে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার পুনরাবৃত্তি ঘটছে ভবানীপুরে।

দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমানসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই দফায় প্রায় ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, পুলিশের তল্লাশি অভিযান এবং নজরদারি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, প্রথম দফায় প্রায় ৯৩.১৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছিল, যা অত্যন্ত উচ্চ হার হিসেবে বিবেচিত। এবারও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার এই ভোটই নির্ধারণ করে দিতে পারে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজনৈতিক চিত্র, বিশেষ করে ভবানীপুরের মতো হাই-প্রোফাইল আসনে ফলাফল নিয়ে সবার নজর এখন কেন্দ্রীভূত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

1

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

2

হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে ১৫টি গুরুত্বপূর্ণ সতর্ক স

3

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

4

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

5

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

6

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

7

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

8

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

9

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

10

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

11

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

12

যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আ

13

কেটি পেরির বিরুদ্ধে নিপীড়নের অভিযোগে তদন্ত শুরু

14

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

15

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

16

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

17

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

20