অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন

ছবি: সংগৃহীত

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর পদত্যাগ করেন তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর মতে, সোমবারের ‘জেনারেল জেড’ বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহারিতে দুজন নিহত হওয়ার পর, এবং ৪০০ জনেরও বেশি আহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী লেখক নৈতিক কারণে পদত্যাগ করেন।

এর আগে, দিনের শুরুতে নেপালি কংগ্রেসের কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান।

রমেশ লেখককে গত ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিভাবে নির্দেশনা দেন মেসিকে? উত্তরে যা বললেন স্কালোনি

1

কথা কম বলে জবাবটা মাঠেই দিতে ভালোবাসি:রোমেরো

2

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

3

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

4

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

5

ফ্রিজ ভালো রাখার উপায়

6

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

7

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

8

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

9

ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে : মারিয়া মিম

10

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

11

এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা

12

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

13

সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

14

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

15

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

16

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

17

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

18

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

19

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

20