ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল ইসরাইল |সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নীতি পরিবর্তনের দাবিতে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুদ্ধ দীর্ঘায়িত করে রাজনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।

তেল আবিব, জেরুসালেম ও হাইফাসহ একাধিক শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। শনিবার তেল আবিবের হাবিমাহ স্কয়ারে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। ৭ অক্টোবরের হামলায় স্বজন হারানো অনেকেই সরকারের নীতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু কোনো রাজনৈতিক সমাধান ছাড়াই ক্ষমতা ধরে রাখতে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, যার ফলে দেশজুড়ে প্রাণহানি ও মানবিক সংকট বাড়ছে।

জেরুসালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ দমাতে পুলিশ আন্দোলনকারীদের ব্যবহৃত সাউন্ড সিস্টেম জব্দ করে। তবে এতে আন্দোলন থামেনি, বরং আরও তীব্র হয় জনমত।

অন্যদিকে হাইফায় অনুষ্ঠিত এক সমাবেশে সাবেক নিরাপত্তা কর্মকর্তা এরান এতজিওন সতর্ক করে বলেন, রাজনৈতিক বিভাজন আড়াল করতে ‘জাতীয় ঐক্যের’ বার্তা ব্যবহার করা হচ্ছে, যা জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে।

এদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরাইলের অভ্যন্তরীণ সংকট ও ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন দিকে নিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

2

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

3

২০২৬ বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

4

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

5

বৈভব সূর্যবংশীকে ঘিরে ক্রিকেট বিশ্বের নতুন উন্মাদনা

6

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল, স্বাগত জানিয়ে ফিফাকে সতর

7

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

8

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

11

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

12

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

13

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

14

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

15

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

16

বিশ্বকাপে লাল কার্ড খাওয়ার রেকর্ডে শীর্ষে ব্রাজিল

17

ইরান ছাড়তে ভারতীয়দের জরুরি নির্দেশ

18

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

19

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

20