অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে ইরানের সঙ্গে চলমান  যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন । শান্তি আলোচনার জন্য আরও সময় দেওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। 

তবে যুদ্ধবিরতি বাড়লেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বলবৎ থাকবে বলে স্পষ্ট করেছেন ট্রাম্প। খবর এএফপির। 

স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। তবে পাকিস্তানের অনুরোধে এবং ইরানের নেতৃত্বকে প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। যতক্ষণ না তারা (ইরান) কোনো প্রস্তাব জমা দিচ্ছে, ততক্ষণ এটি কার্যকর থাকবে। 

যদিও এর আগে ট্রাম্প বারবার হুমকি দিয়েছিলেন, বুধবার সন্ধ্যার মধ্যে চুক্তি না হলে পুনরায় বোমাবর্ষণ শুরু করা হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন না। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব না আসা পর্যন্ত এই সফর স্থগিত রাখা হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, পরবর্তী বৈঠকের বিষয়ে যথাসময়ে নতুন আপডেট দেওয়া হবে।

মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি পার্শ্ববর্তী দেশগুলোকে সতর্ক করে বলেছিলেন, যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালানো হয়, তবে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা ইরান-সংশ্লিষ্ট একটি জাহাজ আটক করেছে। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে ইরান

2

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

3

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

4

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

5

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

6

কালো টাকা বৈধ করার সুযোগে বাড়বে বৈষম্য

7

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

8

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

9

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

10

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

11

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

12

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

13

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

14

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

15

পৃথিবীটা এখনো মেসির, বিশ্বকাপও তার জাদুতে মুগ্ধ

16

মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস

17

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

18

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

19

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

20