ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের নেতৃত্বের প্রশংসায় শাহবাজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ জানান, পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অবিলম্বে কার্যকর হয়েছে। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান এবং কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে ইরানের নেতৃত্ব দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ভূমিকাকেও বিশেষভাবে প্রশংসা করেন। তাদের ধৈর্য, কূটনৈতিক দক্ষতা ও গঠনমূলক অবস্থান আলোচনাকে সফলতার দিকে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া পুরো প্রক্রিয়ায় সহায়তার জন্য কাতার, তুরস্ক, মিসর ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, পারস্পরিক সম্মান এবং অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

চুক্তিটি মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের অবসানের লক্ষ্যে গৃহীত হয়েছে। উভয় পক্ষ ইতোমধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আগামী ৬০ দিন ধরে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের আত্মরক্ষার অধিকার, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিষয়ে সার্বভৌম অবস্থানের প্রশ্নে কোনো আপস করা হবে না। একই সঙ্গে চুক্তি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দিয়েছে তেহরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

1

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

2

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

3

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

4

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

5

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

6

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

7

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

8

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

9

সালমান শাহ হত্যা রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলনের নির্দে

10

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

11

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

12

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

13

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

14

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

15

বিনিয়োগ ও জ্বালানিতে বাংলাদেশে আগ্রহী জার্মানি

16

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

17

নেইমারকে নিয়েই ব্রাজিলের হেক্সা মিশন

18

ফিফার হাইড্রেশন ব্রেকে অতিরিক্ত আয় নেই: ইনফান্তিনো

19

বিরল পূর্ণ সূর্যগ্রহণে দিনেই নেমে আসবে অন্ধকার

20