ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

প্রতীকী ছবি

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য স্বল্প সময় খুলে দেওয়ার পর আবারও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। শনিবার দুপুরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং পুরো ব্যবস্থাপনা এখন থেকে সামরিক বাহিনীর হাতে থাকবে। ফলে প্রণালিতে চলাচল কার্যত কঠোর নিয়ন্ত্রণের আওতায় এসেছে।

ইরান সরকার জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরমুখী ও দেশ থেকে বের হওয়া জাহাজগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে, তবে এ ধরনের কড়াকড়ি অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান পক্ষ থেকে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি আবার পরিবর্তিত হয়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

1

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

2

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

3

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

4

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

5

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

6

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান ঘোষণা ডোনাল্ড ট্রাম্প-এর

7

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

8

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

9

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

10

মার্কিন উদ্যোগে লেবানন–ইসরাইল বৈঠকের আহ্বান

11

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

12

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

13

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

14

জাতীয় সংসদের অধিবেশন শুরু

15

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

16

অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

17

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

18

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

19

‘কবুল’ ছাড়াও যেসব শব্দে ইসলামে বিয়ে সম্পন্ন হতে পারে

20