ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি পরীক্ষা) পরীক্ষায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আবারও চালু করা হচ্ছে ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা। সম্প্রতি প্রকাশিত পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ থেকে এ তথ্য জানা গেছে।

‘সাইলেন্ট এক্সপেল’ হলো এমন একটি ব্যবস্থা, যেখানে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তাকে তাৎক্ষণিকভাবে সরাসরি বহিষ্কার না দেখিয়ে নীরবে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়। এতে পরীক্ষার্থী অনেক সময় বুঝতেও পারেন না যে তিনি বহিষ্কৃত হয়েছেন।

নিয়ম অনুযায়ী, পরীক্ষার সময় কেউ কথা বলা, অন্যের খাতা দেখা বা ইঙ্গিতের মাধ্যমে নকল করার মতো আচরণ করলে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তাকে নীরবে বহিষ্কার করতে পারেন। তবে সেই পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয় এবং নির্দিষ্ট নিয়মে আলাদা করে সংরক্ষণ করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, বহিষ্কৃত বা নীরবভাবে বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্দিষ্ট অংশ না ছিঁড়ে আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। প্রতিটি ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে লাল কালিতে ‘রিপোর্টেড’ লিখে আলাদাভাবে কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

আরও বলা হয়েছে, নীরব বহিষ্কারের কারণ অবশ্যই প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কিছু ক্ষেত্রে পরীক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারলেও তার সব উত্তরপত্র একইভাবে পর্যবেক্ষণ ও রিপোর্টসহ জমা দিতে হবে।

আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হওয়ার কথা রয়েছে। নতুন এই নিয়মকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থায় নজরদারি ও শৃঙ্খলা আরও কঠোর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

1

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

2

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

3

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

4

একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আতাউর রহমানের দাফন আজ

5

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

6

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

7

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

8

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

9

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

10

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

11

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

12

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

13

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

14

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

15

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

16

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

17

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

18

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

19

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

20