
সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের (বিবি) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে এবং ওয়েবসাইটটি কবে নাগাদ আবার চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক বার্তায় বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি জানায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে এর বেশি তথ্য নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।
ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে নির্দিষ্ট কী ধরনের ঝুঁকি রয়েছে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে ওয়েবসাইটটি পুনরায় চালুর সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়নি।
নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইট চালুর কথা জানানো হলেও এ বিষয়ে পরবর্তী কোনো সময়সূচি প্রকাশ করেনি কেন্দ্রীয় ব্যাংক।