প্রিন্ট এর তারিখঃ Jun 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
অস্ট্রিয়া ম্যাচে মেসির সামনে ৩ রেকর্ড
লিওনেল মেসি আবারও বিশ্বকাপে ইতিহাস গড়ার খুব কাছাকাছি অবস্থানে আছেন। প্রতিটি ম্যাচেই নতুন রেকর্ডের জন্ম দেওয়া এই আর্জেন্টাইন তারকা এবার অস্ট্রিয়ার বিপক্ষে তিনটি বড় কীর্তি নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলে ইতিহাস গড়েন মেসি। সেই ম্যাচে হ্যাটট্রিক করে তিনি বিশ্বকাপ ক্যারিয়ারে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে দাঁড়ান।
অস্ট্রিয়ার বিপক্ষে এক গোল করলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন আর্জেন্টিনার অধিনায়ক। এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হতে পারে।
এছাড়া আরেকটি রেকর্ডও মেসির নাগালে। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় বর্তমানে তিনি ও ক্লোসা দুজনেই ১৬টি জয় নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে এই রেকর্ড এককভাবে নিজের করে নিতে পারবেন তিনি।
তৃতীয় রেকর্ডটি ব্রাজিল কিংবদন্তি রবার্তো রিভেলিনোর। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সর্বোচ্চ ৫টি গোলের মালিক ছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডে সমান অবস্থানে আছেন মেসি। এবার অস্ট্রিয়ার বিপক্ষে গোল করলে নতুন ইতিহাস গড়বেন তিনি।
আগামীকাল রাত ১১টায় ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তাই মেসির পারফরম্যান্সের দিকে নজর থাকবে পুরো ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার এই তারকা আবারও ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে পারেন।